দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়; এটি দেশের সাধারণ মানুষের রক্ত ও আত্মত্যাগের ফসল।
বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খোকন বলেন, জাতীয় জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে এবং এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি। তবে আন্দোলনের শেষ পর্যায়ে এসে কেউ কেউ নিজেদের রাজনৈতিক স্বার্থে এ আন্দোলনকে পুঁজি করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিগত সরকারের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতা ও চেতনার নামে রাজনীতি করে স্বৈরাচারী সরকারের কী পরিণতি হয়েছে, তা দেশবাসী দেখেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পাশাপাশি তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের উদ্দেশে খায়রুল কবির খোকন বলেন, আন্দোলনে যাদের মুখ্য ভূমিকা ছিল, তাদের প্রতি বিএনপির সর্বোচ্চ সম্মান রয়েছে। তাদের সঙ্গে দলের কোনো বিরোধ বা বিভেদ নেই এবং তাদের যথাযথ সম্মান দেওয়া হবে।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এবং সিভিল সার্জন ডা. বুলবুল কবীর। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নরসিংদী পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলার সংসদ সদস্যরা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
যে আই