দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি মহল গণভোটকে বিভ্রান্তিকরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। জনগণের ভোটে নির্বাচিত সংসদই দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের জায়গা এবং সংবিধান অনুযায়ী জনগণের ক্ষমতার চর্চা সংসদের মাধ্যমেই হওয়া উচিত।
বুধবার (৫ আগস্ট) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গণতন্ত্রের পক্ষের সব শক্তির প্রতি আহ্বান জানাই, জনগণ ভোট দিয়ে যে সংসদ গঠন করেছে, সেই সংসদই সর্বোত্তম সিদ্ধান্তের জায়গা। এরপরও যদি কোনো বিতর্ক থাকে, তার মীমাংসার একমাত্র স্থান সংসদ।
তিনি বলেন, বর্তমান সরকার পূর্ববর্তী সরকারের উত্তরাধিকার হিসেবে একটি দুর্বল অর্থনীতি, বিধ্বস্ত সামাজিক অবস্থা এবং নানা সংকটের বোঝা পেয়েছে। জনগণের আস্থার প্রতিদান দিতে সরকার এসব সংকট কাটিয়ে উঠতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের দেওয়া দায়িত্ব পালনে সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ পথে কোনো বাধা মেনে নেওয়া হবে না।
অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরীর আমতলা মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্যমন্ত্রী।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি সরকারি হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, সরকারি শিশু পরিবার, প্রতিবন্ধী শিশু কল্যাণ কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে প্রীতিভোজের আয়োজন করা হয়। জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয় নগরীর প্রধান প্রধান সড়ক।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
যে আই