দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার বীরত্বপূর্ণ বিজয় স্মরণে জয়পুরহাটে আলোচনা সভা ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ডা. ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা।
এর আগে সকালে জুলাই স্মৃতিস্তম্ভে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এমএস/