দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং সর্বস্তরের মানুষ।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আব্দুল মান্নান।
পরে পুলিশ সুপারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কক্সবাজার জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স এবং জুলাই যোদ্ধারা পর্যায়ক্রমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা, মসজিদ ও মন্দিরে দোয়া-প্রার্থনা এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা।
এমএস/