দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে বিএনপির পরিণতি শেখ হাসিনার সরকারের চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নেতারা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে তারা এ মন্তব্য করেন। খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে গণভোটের রায় বাস্তবায়ন এবং পতিত ফ্যাসিবাদী সরকারের গণহত্যার বিচার দাবি করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশার বাস্তবায়ন এখনো হয়নি বলে তারা দাবি করেন।
বক্তারা রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার, সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে জনগণের আস্থা হারিয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিণতি অতীতের সরকারের মতো হবে।
এ সময় তারা ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
জে আই