দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছেন বিএনপির এক কর্মী। একই সাথে অকথ্য ভাষায় গালাগালি করেছে ওই কর্মী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে।
হুমকিদাতা বিএনপি কর্মী সোহরাব হোসেন। তার বাড়ি রামপুর ইউনিয়নের আটাদার গ্রামে।
ভিডিওতে ওই কর্মী সংসদ সদস্যর চোখ তুলাসহ গুরুতর শারীরিক ক্ষতির হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদারের নামও উল্লেখ করেন হুমকিদাতা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভিডিওটি রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে ওই বিএনপি কর্মীকে বলতে শুনা যায়, এই রাজাকারের বাচ্চা আন্দোলন করস কেন? এই রাজাকারের বাচ্চা এই সরকার খারাপ ভাবে দেশ চালাইতেছে সহ্য হয় না, দেশের মধ্যে কত সংকট জালানি তেলের কত অভাব কত সংকট মানুষ হাহাকার করতেছে অন্য দেশে যুদ্ধ চলতাছে। দুই চার পাঁচটা এমপি নিয়ে আন্দোলন করস, পাওয়ার দেখাস। বেয়াদবের বাচ্চা অভিযোগ দেস মোতাহার তালুকদারের লোক পিটাইছে। তুই এমপির যোগ্য? এই বদমায়েশের বাচ্চা। তরে এমপির মতন লাগে. তুই একটু আয়নার মধ্যে চেহারাটা দেখিস, রাজনীতি করলে সবকিছুই মিলাই যোগ্যতা লাগে।
সারাজীবন দেখছি, মাথায় টুপি লইয়া বাড়িতে বাড়িতে দাওয়াত খাইছোস রমজান মাস আইলে টুপি লইয়া গিয়ে দাওয়াত খাইছোস। পাতলা পাতলা সূরা পড়ে শালা ওহাবীর বাচ্চা। ভোট চুরি কইরা নির্বাচন কইরা আবার আন্দোলন করোস। তরে কেউ কিছু করতাম, তাহলে তো একবারে চোখ তুলে ফেলতাম। তরে আজকে লাস্ট কথা বইলা দিলাম, আর কোন দিন যদি দেখি তালুকদারের বিরুদ্ধে কোন কথা কইছোস একে বারে অবস্থা খারাপ কইরালবামম শালা ওয়াহাবির বাচ্চা শালা রাজাকারের বাচ্চা।
এ বিষয়ে জানতে হুমকি দাতা বিএনপি কর্মী সোহরাব হোসেনের নাম্বারে একাধিকবার ফোন করলেও কোন সাড়া মেলেনি।
এ বিষয়ে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ বলেন, চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় একটি পক্ষ ক্ষুব্ধ। তাঁরা এলাকায় অস্থিরতা সৃষ্টি ও সংঘাত বাধানোর চেষ্টা করছেন। তবে এ ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে আতঙ্কিত নন বলেও জানান। তিনি বলেন, জীবন-মৃত্যু আল্লাহর হাতে। কিন্তু এ ধরনের ঘটনা সামাজিক পরিবেশ নষ্ট করে। উস্কানি দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছে। ভিডিও বক্তব্য অনুযায়ী হুমকিদাতা মোতাহার হোসেন তালুকদারের লোক। মোতাহার হোসেন তালুকদারের বিরুদ্ধে কথা বললে আমার চোখ তুলে লাই বো। এটা নিয়ে আর বুঝার কিছু নাই।
এ বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের কোনো পদধারী নন; একজন সমর্থক হতে পারেন। বিষয়টি জানার পরই তিনি ভিডিওটি ডিলিট করতে নির্দেশ দিয়েছি। এমন আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটি রাজনৈতিক নয়, ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে বলে আমার ধারণা। ভিডিও না মুছে ফেললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ বলেন, এ ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের তারাকান্দা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ফয়েজী আজ শনিবার বেলা তিনটার দিকে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারকে পরাজিত করে নির্বাচিত হন। পরে মোতাহার হোসেনকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
কেএম