দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১ টার দিকে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগ দেখা দিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেললাইন সচল করতে।সংশ্লিষ্ট কর্মীরা কাজ শুরু করেছেন।
ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে আটকা পড়া শত শত যাত্রীরা জানান অনেক সময় ধরে ট্রেনের জন্য বসে থাকতে হচ্ছে। অনেকে দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন, আবার কেউ কেউ বিকল্প যানবাহনের খোঁজে স্টেশন ত্যাগ করছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় চাকরিজীবী, শিক্ষার্থী, রোগী ও জরুরি কাজে যাত্রা করা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন অপেক্ষমাণ যাত্রীরা।
সয়দাবাদ ষ্টেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, লাইনচ্যুত ট্রেনের প্রাথমিক উদ্ধার কাজ শুরু হয়েছে। এবং পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করবে। এ ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারনে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আর ট্রেন পারাপারের অপেক্ষায় আছে ৪ টি। ট্রেন ৪ টি হলো নীলসাগর এক্সপ্রেস, ভুরুমারী এক্সপ্রেস, রংপুর এক্রপ্রেস ও একতা এক্সপ্রেস। এসব ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে।
লাইনচ্যুত বগি উদ্ধার শেষে রেললাইন মেরামত করে যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
কে