দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মাঠে আমন ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মামুনুর রশিদ মিলন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের মৃত পরশ উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে অন্যের জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন মিলন। এ সময় এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। বিকেল ৪টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে জমিতেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএস/