দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী সদর রোডসংলগ্ন পতিতালয় এলাকার একটি ঘর থেকে রাসেল (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা এলাকায় বলে জানা গেছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে পতিতালয় এলাকার মনু মিয়ার বাড়ির নাজমার (মোটা নাজমা) ঘর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এমএস/