দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে জেলাব্যাপী ‘ক্লিন ফেনী’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের অগ্রাধিকার কর্মপরিকল্পনার অংশ হিসেবে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় জেলার সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, রেলস্টেশন, হাসপাতালসহ বিভিন্ন জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
এমএস/