দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, পাসপোর্ট ও মোবাইল ফোনসহ সেলিম বেপারী ওরফে এসএম সেলিম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) ভোরে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সেলিম বেপারী ওই এলাকার মৃত রোস্তম আলী বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেলিম বেপারীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের একটি স্যুটকেসের ওপর বই-পুস্তকের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সেলিম বেপারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতের উৎস এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এমএস/