• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর
  • রামগতি

মামলা না নেওয়ায় রামগতির ওসিকে তলব

দেশ টিভি ডেস্ক
  ১৪ আগস্ট ২০২৩, ২১:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাক্টর ব্যবসায়ী নজির ইসলাম বাবুলকে কুপিয়ে আহতের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের নামে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় মামলা না নেওয়ায় রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে আদালতে উপস্থিত হয়ে কারণ ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১৪ আগস্ট) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল রামগতি আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা এ আদেশ দেন।

বাদীর আইনজীবী ইফতেখার মাহমুদ ফয়সাল বলেন, আহত বাবুলের স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে চরপোড়াগাছা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার ও তার ছেলে চরপোড়াগাছা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা রুবেলসহ ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত ঘটনাটি আমলে নিয়ে রামগতি থানার ওসিকে মামলা (এফআইআর) নেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে থানায় মামলা না নেওয়ায় ওসি আলমগীর হোসেনকে সশরীরে উপস্থিত হয়ে আদালতে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

অভিযুক্ত অন্যরা হলেন, মো. লিটন, মো. রাকিব, আল আমিন, শাহ আলী রতন, মো. রাজু, মো. পারভেজ, মো. বাবু, মো. হানিফ, আবদুর রহিম, রাকিব, আবুল কালাম ড্রাইভার, মো. সাজ্জাদ ও মো. আজমিরসহ অজ্ঞাত ৩০ জন।

এজাহার সূত্র জানায়, আহত বাবুল চরপোড়াগাছা গ্রামের আবু তাহেরের ছেলে। যুবলীগ নেতা রুবেলসহ অভিযুক্তদের সঙ্গে তাহেরের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। অভিযুক্তরা তাহেরের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছেন। ৯ আগস্ট রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত দলবল নিয়ে বাবুলদের বাড়িতে ঢোকেন। এ সময় তারা ককটেল ও হাতবোমা বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করেন। ঘরে ভাঙচুর চালিয়ে বাবুলদের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার সময় অভিযুক্তরা বাবুলকে হত্যার হুমকি দিয়ে যান। পরদিন ভোরে চেয়ারম্যান নুরুল আমিনের নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল লোক চরকলাকোপা গ্রামে বিরোধীয় জমিতে ঘর নির্মাণ করতে যান। এতে বাধা দিলে বাবুলকে তারা এলোপাথাড়ি পেটাতে থাকেন। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে বাবুলের মাথায় আঘাত করেন। পরে অভিযুক্ত অন্যরাও ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে বাবুলের শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বাবুল ঢাকার প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

বাবুলের স্ত্রী শাহিনুর বেগম বলেন, চেয়ারম্যানের নির্দেশে তার ছেলে রুবেলসহ অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর ওপর হামলা চালায়। আমার স্বামী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি অভিযুক্তদের সুষ্ঠু বিচার চাই।

চরপোড়াগাছা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা রুবেল বলেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ মো. রাকিবের কাছ থেকে আমি জমি কিনে চাষাবাদ করে আসছি। ওই জমি বাবুলরা জোরপূর্বক দখলে নিতে চায়। এতে বাধা দিতে গেলেই তারা আমার লোকজনের ওপর হামলা চালায়। আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি। এখন তারাও আমার বিরুদ্ধে আদালতে মামলা করেছে বলে শুনেছি।

চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার বলেন, জমিটি আমার ছেলে ক্রয় করেছে। বাবুলরাও তাদের জমি বলে দাবি করছে। এনিয়ে একাধিকবার বৈঠক হলেও বাবুলরা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ঝামেলা না করতে ৫ লাখ টাকা দিতে চাইলেও বাবুলরা নেয়নি। ঘটনার দিন জমি দখল করতে গেলে আমার ছেলের পক্ষ ও বাবুলদের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমার বিরুদ্ধে অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আমি বাবুলের পরিবারকে কয়েকবার মামলা করতে আসতে বলেছি। কিন্তু তারা আসেনি। তারা কী কারণে আসেনি তাও জানায়নি আমাকে। ঘটনাটি আমি আদালতকে জানাবো।

জেবি

  • রামগতি
  • ্ওসি
  • তলব
  • আদালত
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
বিএনপি নেতা আলাল-নিরবসহ ৮ জনের কারাদণ্ড 
বিএনপি নেতা আলাল-নিরবসহ ৮ জনের কারাদণ্ড 
আ.লীগসহ ২৯৯ প্রার্থীকে ইসির শোকজ-তলব
আ.লীগসহ ২৯৯ প্রার্থীকে ইসির শোকজ-তলব
আবারও পেছাল মির্জা আব্বাসের মামলার রায়
আবারও পেছাল মির্জা আব্বাসের মামলার রায়
আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের
আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।