দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুর উপজেলার উলিপুর-চিলমারী সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম (২৮) ওরফে বাবু নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাথার এলাকায় স্থানীয়রা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত হামিদুল ইসলাম উপজেলার পশ্চিম সাদুল্যা এলাকার জাবেদ আলীর ছেলে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের দাবি, মরদেহের চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। এছাড়া বাম পায়ের বুড়ো আঙুলেও আঘাতের চিহ্ন দেখা গেছে। এসব আঘাতের কারণে মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি সড়ক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। তবে নিহতের পরিবারের অভিযোগ, হামিদুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ সড়কের পাশে ফেলে গেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/