দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জে দেশি অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তারের করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট-গোমস্তাপুর রোডের মিনু বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়ার মো. বিদুর ছেলে মো. রাসেল, শিবগঞ্জ উপজেলার দারিগাছার মো. বাদলের ছেলে মো. রুবেল ও পলাশবাড়ী আড়গাড়াহাটের কসিমুদ্দিনের ছেলে কানু ডাকাত।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শিবগঞ্জ থানার এসআই সাহাদাত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জানা গেছে, তারা কানসাট-গোমস্তাপুর রোডে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো।
শিবগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ডাকাতি মামলা হয়েছে। জননিরাপত্তা বিধান ও অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
/অ