দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন থেকে ২৪৮ পিস ইয়াবাসহ শাহীন রাঢ়ী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে শায়েস্তাবাদ ইউনিয়নের চূড়ামন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শাহীন রাঢ়ী শায়েস্তাবাদের রামকাঠি এলাকার মৃত জালাল রাঢ়ীর ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জ্যোতির্ময়ের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাহীনকে ২৪৮ পিস ইয়াবাসহ আটক করে।
তিনি বলেন, এ ঘটনায় শাহীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যে আই