দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ে গাজী মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্টেশনের একটি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাজী মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যায় ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেন আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় অপর লাইন দিয়ে চট্টগ্রামগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করছিল। ধারণা করা হচ্ছে, মহানগর গোধূলি থেকে নেমে গাজী মিয়া রেললাইন পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহানগর গোধূলি ট্রেন থেকে নেমে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যে আই