দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে হাম পরিস্থিতির উন্নতি না হওয়ায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মারা যাওয়া শিশুটি তিন মাস বয়সী কন্যাশিশু। তার বাড়ি নেত্রকোনার বানুয়াপাড়া এলাকায়। হামের পাশাপাশি সে নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৮ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ শিশু।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯০ শিশু চিকিৎসাধীন রয়েছে।
যে আই