দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও ৯ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজারসংলগ্ন টাওয়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীনূর আক্তার (৩০) পাকুন্দিয়া উপজেলার নারান্দী এলাকার বাসিন্দা গোলাপ মিয়ার স্ত্রী। আহতরা হলেন তার স্বামী গোলাপ মিয়া (৩৮) ও ছেলে মোহাম্মদ হাসান (৯)।
নিহতের ভাই এবং কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল জানান, পরিবার নিয়ে চট্টগ্রামে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শাহীনূর। পথে মধ্যপাড়া বাজারসংলগ্ন টাওয়ার মোড়ে পৌঁছালে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর গোলাপ মিয়া ও তার ছেলেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাহীনূরকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যে আই