দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর জগন্নাথপুর গ্রামে জমি দখলের চেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীউল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী মোছা. আমিনা বিবি (৫২) বুধবার ফুলবাড়ী থানায় এ অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, উত্তর জগন্নাথপুর মৌজার এসএ-৮৮৯ নম্বর দাগের ২৪ শতক ভিটা জমি দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
অভিযোগ অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চেয়ারম্যান নবীউল ইসলামসহ অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করে ধান রোপণের চেষ্টা করেন। এতে বাধা দিলে আমিনা বিবির পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় পরিবারের পাঁচ সদস্য আহত হন। তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আমিনা বিবি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে জমি দখল এবং পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফুলবাড়ী থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যে আই