দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের চরামদ্দি ইউনিয়নে এক অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছের পোনা ও বড় মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
বুধবার (২৯ জুলাই) সকালে পুকুরে গিয়ে বিপুল পরিমাণ মৃত মাছের পোনা ও বিভিন্ন প্রজাতির বড় মাছ ভেসে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবুল কালাম মজুমদার।
ভুক্তভোগীর দাবি, চাকরি থেকে অবসরের পর পাওয়া পেনশনের অর্থের একটি অংশ বিনিয়োগ করে তিনি বাড়ির তিনটি পুকুরে মাছের চাষ শুরু করেন। অবসরজীবনে বাড়তি আয়ের উৎস হিসেবে বড় মাছের পাশাপাশি নতুন করে মাছের পোনা অবমুক্ত করেছিলেন। কিন্তু পোনা ছাড়ার মাত্র দুই দিনের মাথায় মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে।
তিনি বলেন, সকালে পুকুরে গিয়ে অসংখ্য মৃত মাছের পোনা ও বড় মাছ ভেসে থাকতে দেখেন। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, একজন অবসরপ্রাপ্ত মানুষের কষ্টার্জিত সঞ্চয়ে গড়ে তোলা উদ্যোগ এভাবে নষ্ট করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চরামদ্দি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই