দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া শহরে অনলাইন জুয়ার (বেটিং) আসরে অভিযান চালিয়ে চক্রের এক এজেন্টসহ আটজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার (২৯ জুলাই) রাতে শহরের নিউ মার্কেট সংলগ্ন শফিক প্লাজার চতুর্থ তলায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরনবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে বেটিং করার সময় আটজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের মধ্যে চক্রের একজন এজেন্টও রয়েছেন।
র্যাবের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন বেটিং সাইটের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
মোহাম্মদ নূরনবী বলেন, যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা এবং সমাজ থেকে অনলাইন জুয়ার বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
যে আই