দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অংকুর আচার্য্য (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসণ্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে অবস্থিত সাদিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অংকুর আচার্য্য ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বাসিন্দা এবং ওয়াশিম আচার্য্যের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অংকুর আচার্য্যকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হলে ৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. হারুনার রশিদ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অংকুর আচার্য্যের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, জেলায় মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ অভিযান চলমান থাকবে।
এমএম/