দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টরের রেলওয়ে লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পোড়াদহ জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পোড়াদহ জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএস/