দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় সংবাদকর্মী জামাল উদ্দিনকে অপহরণের পর মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ জুলাই) রাত প্রায় ৯টার দিকে হ্নীলা আল-ফালাহ একাডেমি স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
আহত জামাল উদ্দিন (৪০) হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং স্থানীয় একজন সংবাদকর্মী।
স্থানীয়দের ভাষ্য, স্কুলের সামনে চা পান করার সময় একটি সিএনজি অটোরিকশায় আসা ৫ থেকে ৭ জন অস্ত্রধারী ও মুখোশধারী ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর আশপাশে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
অভিযোগ রয়েছে, অপহরণের পর তাকে একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ে গুরুতর আঘাত করা হয়। পরে আহত অবস্থায় ফেলে রেখে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, এ ঘটনার সঙ্গে এলাকার একটি সশস্ত্র অপরাধী চক্র জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর স্বাধীন সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে, নুর কামাল নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, জামাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে নির্যাতন করা হয়েছে। তিনি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হ্নীলায় সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনকে মারধরের বিষয়টি তারা শুনেছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই