দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (২৭ জুলাই) সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত র্যাব-১০-এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার কৈডাঙ্গা গ্রামের আলম সরদার (৪০), ডাউকি গ্রামের ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা গ্রামের বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া গ্রামের ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের রাজু আহমেদ টোকন (৪৫)।
র্যাব জানায়, রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা এলাকায় মাদক কেনাবেচার তথ্যের ভিত্তিতে আলম সরদার ও বাহাদুর বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে। ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজিসহ দুটি মামলা রয়েছে। এছাড়া রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতিসহ বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।
র্যাব-১০-এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের শনাক্ত করতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
যে আই