দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে মনিরা বেগম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
নিহত মনিরা ধামইরাট উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মাসুদ হোসেনের মেয়ে। আটক ফরহাদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় রিকশাচালক হিসেবে কাজ করতেন।
নিহতের বোন মহসিনা বেগম জানান, পারিবারিক কলহের জেরে মনিরা দীর্ঘদিন ধরে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। সোমবার ভোরে ফরহাদ ঢাকা থেকে শ্বশুরবাড়িতে আসেন। পরে চিকিৎসার জন্য মনিরা, ফরহাদ ও তিনি ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ফরহাদ ধারালো ছুরি দিয়ে মনিরাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মনিরার মৃত্যু হয়।
মহসিনা বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
যে আই