দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরবড়ধূল গ্রামের শারীরিক প্রতিবন্ধী নীলা সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছেন। রোববার (২৬ জুলাই) থেকে তিনি ‘স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ ডিসঅ্যাবিলিটিজ’-এ দায়িত্ব পালন শুরু করেন।
স্থানীয় সূত্র জানায়, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নীলার শিক্ষার প্রতি আগ্রহ ও শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল দীর্ঘদিনের। তবে আর্থিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতায় সেই স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছিল। অবশেষে বিভিন্ন মহলের উদ্যোগে তিনি শিক্ষকতার সুযোগ পান।
স্থানীয়দের ভাষ্য, নীলার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কামারখন্দ উপজেলার বাসিন্দা আব্দুল্লাহ আল কায়েস উদ্যোগী ভূমিকা পালন করেন।
এ বিষয়ে কামারখন্দ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব তানভীর ইসলাম বলেন, বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস নীলাকে সমাজকল্যাণ মন্ত্রীর কাছে নিয়ে যান। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তিনি শিক্ষক হিসেবে নিয়োগ পান।
নিয়োগ পাওয়ার পর নীলা বলেন, ‘আমার শারীরিক সীমাবদ্ধতা থাকলেও সবসময় শিক্ষক হয়ে সমাজের জন্য কাজ করার স্বপ্ন ছিল। এই সুযোগ আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
আব্দুল্লাহ আল কায়েস বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী হলেও নীলা সমাজের একজন সম্ভাবনাময় মানুষ। উপযুক্ত সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। আমরা শুধু তার সেই সুযোগটি নিশ্চিত করার চেষ্টা করেছি।’
নীলার শিক্ষক হিসেবে যোগদানের খবরে চরবড়ধূল গ্রামসহ পুরো কামারখন্দ উপজেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এমএম/