দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যমুনা নদীর ভাঙনরোধে সরকার তদারকি অব্যাহত রেখেছে এবং এ পর্যন্ত ২৫ হাজারের বেশি জিও ব্যাগ ফেলা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাখারিয়া এলাকায় যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যমুনা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। নদীভাঙন ঠেকাতে জিও ব্যাগের পাশাপাশি বড় আকারের পাইপ ব্যাগও ফেলা হয়েছে। দীর্ঘমেয়াদে ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং সে লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।
তিনি বলেন, নদীর নাব্যতা ধরে রাখতে খাল ও নদী খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তার ভাষ্য, নদীর স্বাভাবিক গতিপথ বজায় থাকলে ভাঙনের ঝুঁকিও কমে আসবে।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, আগের সরকারের সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে। একই সঙ্গে পরিকল্পিতভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুস ছালাম পিন্টু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত রোববার বিকেল থেকে গোপালপুর উপজেলার সাখারিয়া এলাকায় যমুনা নদীর ভাঙনে প্রথমে প্রায় ২৫ মিটার এবং পরে আরও প্রায় ৬০ মিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এতে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে জেলা পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙনরোধে কাজ চালিয়ে যাচ্ছে।
জে আই