দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ সদর উপজেলার মানরা কাঁচাবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ভ্যানচালক স্থানীয় একটি আড়ত থেকে ভ্যানভর্তি আম নিয়ে গন্তব্যে ফিরছিলেন। কাঁচাবাজারের সামনে সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানচালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং পুলিশকে খবর দেন। পরে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং কাভার্ড ভ্যানটি শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ভ্যানচালক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এমএস/