দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা বিস্ফোরক মামলায় দাউদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার পলখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল মিয়া পলখান এলাকার ওহাদ আলীর ছেলে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল মিয়াকে আটক করা হয়।
পুলিশের দাবি, বিস্ফোরক মামলার আসামি বাবুল মিয়া এলাকায় অগ্নিসন্ত্রাস ও বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক প্রচারণার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসআই ফরহাদ হোসেন বলেন, নতুন করে নাশকতার পরিকল্পনার তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার বাবুল মিয়াকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
যে আই