দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ দেওয়ার মামলায় কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।
মামলার নথি অনুযায়ী, জাল সনদ ব্যবহার করে ওই মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম জনস্বার্থে কুড়িগ্রামের আদালতে মামলা করেন। আদালত অভিযোগের তদন্তভার সিআইডিকে দিলে তদন্ত শেষে সংস্থাটি প্রতিবেদন জমা দেয়।
এরপর আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার সমন জারি করেন। তবে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিষয়ে আদালতে পরবর্তী আইনগত কার্যক্রম চলবে বলে পুলিশ জানিয়েছে।
যে আই