দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ, নাটোর, বগুড়া ও ময়মনসিংহ এলাকায় সক্রিয় আন্তঃজেলা ডাকাত ও গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।
বুধবার ( ২২ জুলাই) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন বগুড়া শহরের গোলাম রাব্বানী এবং নাটোরের সিংড়া উপজেলার হাট তাজপুর গ্রামের সুজিত চন্দ্র হালদার ওরফে অজিত (৪০) এবং সুচন্দন রাজবংশী (২৭)।
পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহে নওগাঁর রানীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় একাধিক গরু চুরির ঘটনা ঘটে। এসব ঘটনার তদন্তে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রানীনগর থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযানে প্রথমে চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। পরে র্যাব-১২, বগুড়ার সহযোগিতায় মঙ্গলবার রাতে বগুড়া থেকে গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে নাটোরের সিংড়া উপজেলার হাট তাজপুর এলাকায় অভিযান চালিয়ে সুজিত ও সুচন্দনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
তিনি জানান, সুজিত ও সুচন্দন স্থানীয়ভাবে গরুর ব্যবসায়ী হিসেবে পরিচিত। চুরি বা ডাকাতির মাধ্যমে নেওয়া গরু কিছুদিন নিজেদের হেফাজতে রেখে পরে বিভিন্ন স্থানে বিক্রি করতেন তারা।
পুলিশের দাবি, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যে আই