দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্রমিকের উচ্চ মজুরির কারণে পাকা পাট জমিতেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। এমন সংকটে পড়া এক দরিদ্র কৃষকের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালো শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে শুরু করে দিনব্যাপী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৪নং শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামে।
ভুক্তভোগী কৃষক মো. আলতাফ বিশ্বাস টাকার অভাবে জমির পাকা পাট কাটতে পারছিলেন না। সদর ইউনিয়ন ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম এর নেতৃত্বে আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী দল আলতাফ বিশ্বাসের জমিতে যান। তারা সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছাশ্রমে জমির সব পাট কেটে দেন।
মো. আলতাফ বিশ্বাস বলেন, বিপদের সময় আনসার-ভিডিপির ভাইয়েরা বিনা পারিশ্রমিকে আমার পাট কেটে দিয়েছে। তাদের এই সহযোগিতায় আমি অনেক খুশি।
আনসার-ভিডিপির এই মানবিক উদ্যোগে কৃষকের পরিবারে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মাঝেও প্রশংসার জোয়ার বইছে।
ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম বলেনন, জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসিম উদ্দিন ও উপজেলা কর্মকর্তা রিনা খাতুন এর নির্দেশে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। আনসার-ভিডিপি সবসময় জনগণের সেবায় নিয়োজিত।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বলেন, কৃষক মৌখিকভাবে অফিসে এসে সমস্যার কথা জানান। জেলা কমান্ড্যান্টের নির্দেশে উপজেলা প্রশিক্ষক সুজন মিত্র সহ আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।
কেএম