দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেছেন, গণভোটের দাবির বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি বর্তমান সংবিধান বহাল রাখার পক্ষে কাজ করছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ২০২৪ সালের আন্দোলনে নিহতদের হত্যার সঙ্গে জড়িতদের অর্থের বিনিময়ে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি খুনিদের রক্ষায় ট্রাইব্যুনালে নিজেদের পছন্দের লোক বসানো, বিভিন্ন ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ কমিটি দখলেরও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “আমরা বলেছিলাম, আবু সাইদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাস চলতে দেওয়া হবে না। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ করা হয়েছে।”
বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দেশের অধিকাংশ মানুষ গণভোট চাইলেও বিএনপি তার বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার না হলে জনগণ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, এসসিপির আহ্বায়ক মুকুল মিয়া, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসাসহ জেলা ও স্থানীয় নেতারা।
এর আগে শহরের কলেজ মোড় এলাকার স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বর থেকে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
যে আই