দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে শিশু জান্নাতুল মাওয়াকে (৫) ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি রবিউল শিকদার রবিকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান এ আদেশ দেন।
রবি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার রহমান শিকদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ধর্ষণের পর হত্যার ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামি রবির ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামি রবির পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করেননি। জেলা লিগ্যাল এইডের মাধ্যমে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
তিনি আরও বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
প্রসঙ্গত, নড়াইলে জান্নাতুল (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত জান্নাতুল সদর উপজেলার রামচন্দ্রপুর (পাচুড়িয়াপাড়া) গ্রামের মফিজুর শেখের মেয়ে। মফিজুর শেখ পেশায় রাজমিস্ত্রি। জান্নাতুল তার এক মাত্র সন্তান ছিলেন। অভিযুক্ত একই গ্রামের আতিয়ার রহমান শিকদারের ছেলে প্রতিবেশী রবিউল শিকদার। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে জান্নাতুলকে ঘরের ডেকে নিয়ে যায় প্রতিবেশী রবিউল শিকদার। পরে পরিবারের লোকজন জান্নাতুলকে খোঁজাখুঁজি করে না পেয়ে রবিউল শিকদারের ঘরে খুঁজতে যেয়ে তাকে ঘরের মধ্যে মাটিতে কাঁথা দিয়ে প্যাঁচানো অবস্থায় পায়। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই রাতেই নিহতের পিতা মফিজুর শেখ বাদী হয়ে রবিউল শিকদার রবির নাম উল্লেখ্য করে কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।
/অ