দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরসভার তিখাসার এলাকা থেকে ইউনুস (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি তিখাসার এলাকার বাবুলের ছেলে।
প্রশাসন জানায়, আটক ইউনুসের স্বীকারোক্তির ভিত্তিতে টরকী বাসস্ট্যান্ড চাতাল ও ঈগল পরিবহন কাউন্টারসংলগ্ন গলিতে মাদক বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বাসা ও সন্দেহভাজন স্পটে অভিযান চালানো হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ইউনুসকে ছয় মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয়সহ গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএস/