দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন। বর্তমানে জেলার চারটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন ডেঙ্গু রোগী।
মঙ্গলবার (২১ জুলাই) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ২৯ রোগীর মধ্যে ২৬ জন ঝালকাঠি সদর হাসপাতালে এবং তিনজন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে জেলায় মোট ৮৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৭৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলার হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, “জ্বর হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে এসে পরীক্ষা করাতে হবে। একই সঙ্গে বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।”
ডা. হুমায়ুন কবির আরও বলেন, ব্যক্তি, পরিবার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমেই ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এমএস/