দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন ট্রাক ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন ট্রাক ডিপো থেকে বের হওয়া একটি ট্রাক কিশোরগঞ্জগামী একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রীর মৃত্যু হয়। আহত হন অটোরিকশার চালকসহ তিন নারী।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অপর এক নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন অটোরিকশার চালক।
এসআই খালিদ বলেন, ঘটনাস্থল থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিহত দুই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত পুরুষের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর এবং দুই নারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
তিনি আরও জানান, ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএস/