দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী কক্সবাজার ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন। দুই দিনের এ সফরে তিনি সীমান্ত ব্যবস্থাপনা, অপারেশনাল প্রস্তুতি এবং বন্যাদুর্গত মানুষের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেন।
১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিত এ পরিদর্শনে মহাপরিচালক বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং দায়িত্বপালনরত বিজিবি কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম ও চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার প্রশংসা করে তিনি সীমান্ত নিরাপত্তা আরও জোরদার, অপারেশনাল কার্যক্রমের উন্নয়ন এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এদিকে কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হয়। এতে বিজিবি সক্রিয়ভাবে অংশ নিয়ে চকরিয়া পৌরসভা, লক্ষ্যচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটি চিকিৎসাসেবামূলক ক্যাম্পেইনও পরিচালনা করা হয়।
পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক দেশের সীমান্ত সুরক্ষা এবং জনগণের সেবায় বাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বিজিবির সব সদস্যকে সর্বদা সতর্ক, পেশাদার ও দায়িত্বশীল থেকে উদ্ভূত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশনা দেন। একই সঙ্গে জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
/অ