দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হয়ে ৮ মাস ধরে সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছে। মাসের পর মাস পর হলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেও কোথাও তার সন্ধান পায়নি পুলিশ।
এদিকে মেয়েকে খুঁজে পেতে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শহরের একটি পত্রিকায় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন নিখোঁজ তৃপ্তির মা রহিমা বেগম।
নিখোঁজ তৃপ্তি সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের কোরশ মো. হাজী বাড়ির বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ২৯ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে রহিমা চিকিৎসার জন্য ঢাকায় যান। ওইদিন বিকেলে স্বামীর মোবাইল ফোনে বাড়ির খোঁজখবর নিতে যোগাযোগ করলে তিনি জানতে পারেন, তার মেয়ে তৃপ্তি বাড়ি থেকে পাশ্ববর্তী কালিবাজারে গেছে। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়িতে ফিরেনি। তখন আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একই বছর ৬ ডিসেম্বর মেয়ের সন্ধানে রহিমা লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু নিখোঁজের আট মাস পার হলেও এখনো তার মেয়ের কোনো সন্ধান মেলেনি।
রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তৃপ্তি আমার ছোট মেয়ে। ৮ মাস হয়ে গেলো আমার মেয়েকে কোথাও পাচ্ছি না। পুলিশও আমার মেয়ের কোন সন্ধান দিতে পারেনি। এ অবস্থায় প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে তৃপ্তিকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি।
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে তৃপ্তি নিখোঁজ রয়েছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মা থানায় নিখোঁজ ডায়েরি করেছে, তাও পাওয়া যায়নি।
এ ব্যাপারে নিখোঁজ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানার মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
কেএম