দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে জুনায়েদ আহমেদ নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ আহমেদ ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর ২টার পর থেকে জুনায়েদ নিখোঁজ ছিল। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে বুধবার বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
যে আই