দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বাদশা শেখ (৪০) নামে এক নৈশ্যপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা গ্রামের মরা কালিগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত বাদশা শেখ সাঁওতা গ্রামের মৃত আত্তাপ শেখের ছেলে। তিনি কালিগঙ্গা নদীতে রাতে মাছ পাহারার কাজ করতেন।
স্বজনরা জানান, পাঁচ দিন আগে নদীতে যাওয়ার পর থেকে বাদশা আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। বুধবার বিকেলে মরা কালিগঙ্গা নদীতে ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক নারী মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা বাদশাকে হত্যা করে নদীতে ফেলে রেখে যেতে পারে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি গলিত হওয়ায় শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
যে আই