দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেন্দ্রীয় ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ ও ২০ জুলাই পিরোজপুর সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পিরোজপুর শহরের রাজারহাট এলাকার চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে জেলা এনসিপির আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা আহ্বায়ক মো. হুমায়ন কবির ও সদস্যসচিব মাইনুল হাসান মুন্না।
সংবাদ ব্রিফিংয়ে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইকবাল, খান মোহাম্মদ বাকিবিল্লাহ, যুগ্ম সদস্যসচিব মো. কামাল হোসেনসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মাইনুল হাসান মুন্না জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যেসব এলাকায় এনসিপি মেয়র ও উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে, সেসব এলাকাতেই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচি অনুযায়ী, ১৯ জুলাই বিকেল ৩টায় রাজাপুরে পদযাত্রা এবং বিকেল ৫টায় নেছারাবাদে পথসভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা পিরোজপুরে অবস্থান করবেন।
তিনি আরও জানান, ২০ জুলাই জিয়ানগর উপজেলায় পদযাত্রা ও পথসভার পরিকল্পনা থাকলেও সম্ভাব্য প্রার্থী অসুস্থ থাকায় সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, ওই দিন বিকেল ৫টায় পিরোজপুর শহরের সিও অফিস চত্বর থেকে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে জুলাই চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলটির সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেবেন। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, পদযাত্রা বিকেল ৫টায় শুরু হয়ে সন্ধ্যার আগেই পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
এমএম/