দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই যোদ্ধাদের স্মরণে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং গার্বেজ ভ্যান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে জেলা পরিষদের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার সহযোগিতায় শহরের উকিলপাড়া-আমলাপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করতে গার্বেজ ভ্যান বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘পিরোজপুরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে যদি নিজের বাড়ির সামনের পরিবেশ পরিষ্কার রাখি, তাহলে পুরো শহরই পরিচ্ছন্ন হবে। একইভাবে সবাই অন্তত একটি করে গাছ লাগালে দেশ আরও সবুজ হয়ে উঠবে।’
পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্জ্য অপসারণ কার্যক্রমকে গতিশীল করতে এ এলাকায় গার্বেজ ভ্যান বিতরণ করা হয়েছে। এলাকাবাসী ও পৌরসভার যৌথ উদ্যোগে এটি পরিচালিত হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব হবে।
এমএম/