দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে তিন মাস বয়সী রিজিক নামে এক শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগে মাধবদী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে মামলার প্রধান আসামি লতা বেগম এখনও পলাতক।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শিশুটির চাচা ও অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউসার আহম্মেদ এবং লতা বেগমের বাবা আলমাস মিয়া।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, মামলা দায়েরের পর রাতেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির পায়ের অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্ত লতা বেগমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে পারিবারিক বিরোধের জেরে শিশুটির চাচি লতা বেগম তার পা ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন শিশুটির বাবা জহির
মিয়া।
মঙ্গলবার (১৪ জুলাই) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, এক নারী ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দিয়ে দ্রুত বেরিয়ে যান। পরে শিশুটির কান্নার শব্দ শুনে তার মা এসে শিশুকে উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএম/