দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুয়াডাঙ্গার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, রেঞ্জ ডিআইজির নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে গোবিন্দ মোড় এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়।
এ সময় ঢাকা মেট্রো-গ-১৫-৫৩৬৩ নম্বরের একটি রুপালি রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের ডালা থেকে তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৫০০ বোতল অবৈধ ফেনসিডিল (ই-স্কাফ কফ সিরাপ) পাওয়া যায়।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং গাড়ির চালক মো. মিরাজুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকার বাসিন্দা এবং মো. ইয়াসিন আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জেলার মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এমএম/