দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতার বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাবনা জেলা বিএনপি।
সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯ জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও মুখ্য আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর ও চাটমোহরে রাজনৈতিক সফর করেন। একটি গণতান্ত্রিক দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনকে আগেই অবহিত করা হয়েছিল এবং বিএনপিও সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছিল বলে দাবি করেন তিনি।
জেলা বিএনপির দাবি, ওই সফরের বিভিন্ন সভা-সমাবেশে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।
সংবাদ সম্মেলনে এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ প্রত্যাশা করে জেলা বিএনপি।
এমএম/