• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল
  • গৌরনদী
গৌরনদীতে সবুজায়নের বার্তা

আড়াই হাজার গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
  ১৩ জুলাই ২০২৬, ১১:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যেই বরিশালের গৌরনদীতে একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ করেন। শুরুতে সরকারপ্রধান একটি নারিকেল গাছ, পরে একটি নিম গাছসহ একাধিক চারা নিজ হাতে রোপণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০০৪ সালে গৌরনদীতে আমি এসেছিলাম, আবার আজ বহু বছর পরে আসলাম। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা নির্বাচনের আগে বলেছিলাম সারা বাংলাদেশে আমরা অনেকগুলো কাজ করতে চাই। তারমধ্যে খাল খনন শহীদ রাষ্ট্রপতি শুরু করেছিলেন, আরেকটা বৃক্ষরোপণ সেটিও শহীদ জিয়া শুরু করেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়াও সেই কর্মসূচি চালু রেখেছিলেন, যা আমরা আবার ইনশ্ আল্লাহ বাংলাদেশে শুরু করেছি।

তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলের ৫টি জেলাতে অনেক বৃষ্টি হয়েছে, এর আগে অনেকদিন বৃষ্টিপাত ছিল না। এই যে কখনও বৃষ্টি বেশি হচ্ছে, কখনও হচ্ছে ই না। আমরা যখন ছোট ছিলাম তখন শীত বেশি পড়তো, এখন কিন্তু আগের মতো শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। আবহাওয়ার এই সমস্যার প্রতিকার করতে হলে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সারা বাংলাদেশে তা নেই। তাই শহীদ জিয়ার যে কর্মসূচি শুরু করেছিলেন, তা দেশনেত্রী খালেদা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আর আমরাও অনেকগুলো কর্মসূচির মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাবো। আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ সারা বাংলাদেশে রোপণ করবো। আজ এখানে যারা গাছের চারা রোপণ করবেন, তাদের দায়িত্ব রোপণ করেই শেষ নয়, এটি কীভাবে ভালোভাবে বড়ো হতে পারে সেজন্য যত্ন নেবেন। এ গাছটি যদি বড়ো হয়, আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন, এ গাছ বড়ো হলে এর নীচে শান্তিমতো ছায়ায় বসতে পারবেন। শুধু আপনি না, আপনার সন্তান, পরিবার, এলাকাবাসী সবাই এই গাছের সুবিধা পাবে।

এ সময় উপস্থিতিদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, নিজেকে শিশু সন্তানের প্রতি যেভাবে যত্ন নেন, সেভাবে এ গাছেরও যত্ন নিতে হবে। সন্তান বড়ো হওয়ার মতো একই আনন্দ গাছটি বড়ো হওয়ার সাথে সাথে পাবেন। আসুন গাছ লাগানোর এ আনন্দ উপভোগ করুন। আসুন সবাই একসাথে আগামী দুই মিনিটের মধ্যে আড়াইহাজার গাছ রোপণ করি।

আরও পড়ুন

নেত্রকোনায় উপদাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

জয়পুরহাটে পাঁচবিবিতে বজ্রপাতে যুবকের মৃত্যু

আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

তিনি বলেন, এই রোপনকৃত গাছের যত্ন নিলে সেটি সুন্দরভাবে বড়ো হবে। তখন এই গাছের সুফল এই এলাকার মানুষই ভোগ করবে।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ধরে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছান। সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বরিশাল সফর। এসময় তার গাড়ি বহরকে বরিশাল জেলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা। পরে তারা গাড়িবহরকে নিয়ে গৌরনদী পৌরসভার কর্মসূচিস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন। গোটা সড়ক পথের দুইপাশে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

কেএম

  • বৃক্ষরোপণ
  • প্রধানমন্ত্রী
  • বরিশাল
এ সম্পর্কিত আরও খবর
আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
বরিশালের পথে প্রধানমন্ত্রী
বরিশালের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সাক্ষাৎ
বৃক্ষরোপণের বিকল্প নেই: আবুল বশর
বৃক্ষরোপণের বিকল্প নেই: আবুল বশর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।