• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

টানা বৃষ্টিতে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, ঠিকাদারকে শোকজ

ঝালকাঠি প্রতিনিধি
  ১৪ জুলাই ২০২৬, ১২:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি দেশ টিভি
ছবি দেশ টিভি

ঝালকাঠি পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে কয়েক দিনের টানা বৃষ্টিতেই কার্পেটিং (সিলকোট) উঠে যেতে শুরু করেছে। এ ঘটনায় পৌরবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঝালকাঠি পৌর কর্তৃপক্ষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পৌরসভা সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই ঝালঃ/পৌরঃ/প্রকৌঃ/২০২৬-১৪০ নম্বর স্মারকে নোটিশটি জারি করা হলেও বিষয়টি ১২ জুলাই সন্ধ্যায় প্রকাশ্যে আসে। নোটিশটি দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান আড়াইহাজার ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী মো. আশরাফুলের নামে। ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টি. এম. রেজাউল হক রিজভী নোটিশে স্বাক্ষর করেন।

নোটিশে উল্লেখ করা হয়, চলতি অর্থবছরের একটি প্যাকেজের আওতায় গত জুন মাসে পৌর এলাকার ফায়ার সার্ভিস মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত সড়কের জরুরি বিটুমিনাস কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হয়। কাজ শুরুর পর থেকেই নির্মাণকাজের মান নিয়ে ঠিকাদারকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি এবং নিজের ইচ্ছামতো কাজ চালিয়ে যান।এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান বিলের আবেদন করলেও এখন পর্যন্ত পৌরসভা থেকে কোনো বিল পরিশোধ করা হয়নি বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, সাম্প্রতিক অতিবর্ষণের কারণে সড়কের বিভিন্ন অংশে সিলকোট উঠে গেছে, যা পৌরসভার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এ অবস্থায় আগামী সাত দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত অংশ নিজ দায়িত্বে সংস্কার করে লিখিতভাবে পৌরসভাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় উদ্ভূত সব ধরনের জটিলতার দায় সংশ্লিষ্ট ঠিকাদারকেই বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন

পাহাড়খেকো যত প্রভাবশালীই হোক, ছাড় নয়: প্রতিমন্ত্রী অনিন্দ্য

পার্বতীপুরে ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

নারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

এ বিষয়ে ঝালকাঠির প্রবীণ আইনজীবী মাহবুবুল আলম কবীর বলেন, "এসব পদক্ষেপ অনেকটা আইওয়াশ। নির্মাণকাজ চলাকালে প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত সরেজমিনে উপস্থিত থেকে কাজের মান নিশ্চিত করার বিধান রয়েছে। পাশাপাশি পৌর প্রশাসকেরও সার্বিক তদারকি করার দায়িত্ব রয়েছে। তিনি নিয়মিত নির্মাণস্থল পরিদর্শন করলে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ার কথা নয়। এখন শুধু ঠিকাদারকে দায়ী করে অন্যরা দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে। জনগণ পুরো বিষয়টি বুঝতে পারছে।"

এদিকে নিম্নমানের কাজের কারণে নতুন সংস্কার করা সড়কের কার্পেটিং উঠে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত মানসম্মতভাবে সড়ক সংস্কার এবং ভবিষ্যতে নির্মাণকাজে কঠোর তদারকির দাবি জানিয়েছেন পৌরবাসী।

কেএম

  • ঝালকাঠি
  • কার্পেটিং
  • শোকজ
এ সম্পর্কিত আরও খবর
বহাল তবিয়তে প্রকৌশলী, ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বহাল তবিয়তে প্রকৌশলী, ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ঝালকাঠিতে দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক
ঝালকাঠিতে দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক
ঝালকাঠি পৌরসভার ৮৭ পরিচ্ছন্নতা কর্মী ‘সমতা’ পেনশন স্কিমে অন্তর্ভুক্ত
ঝালকাঠি পৌরসভার ৮৭ পরিচ্ছন্নতা কর্মী ‘সমতা’ পেনশন স্কিমে অন্তর্ভুক্ত
ঝালকাঠিতে ৬ অসহায় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা
ঝালকাঠিতে ৬ অসহায় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।