দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির নেতারা। তাদের দাবি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য।
সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক করিমুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মশিউর রহমান রয়েল, গেদুড়া ইউনিয়ন পরিষদের সদস্য মঞ্জুর আলম, আমগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিমসহ ১৭টি উন্নয়ন প্রকল্পের সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর ও ছাত্রদলের সভাপতি আবুল হাসান ডন।
লিখিত বক্তব্যে মাসুদ রানা বলেন, একটি মহল তাকে এবং স্থানীয় সংসদ সদস্যকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি এমপির ভাগনে পরিচয়ে উন্নয়ন প্রকল্পের ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তবে এ অভিযোগের পক্ষে কারও কাছে কোনো প্রমাণ নেই। তিনি বলেন, প্রকল্পের অর্থ উত্তোলনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
একাধিক উন্নয়ন প্রকল্পের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন প্রসঙ্গে মাসুদ রানা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সিদ্ধান্তেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। একজন ব্যক্তি একাধিক প্রকল্পের সদস্যসচিব হতে পারবেন না এমন কোনো বিধিনিষেধ নেই বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্যরা বলেন, প্রকল্পের অর্থ উত্তোলনের ক্ষমতা মাসুদ রানার নেই। প্রকল্পের সব কার্যক্রম নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়।
হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, মাসুদ রানার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে তারা মনে করেন। তিনি অভিযোগ করেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তবে বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
যে আই